মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কোটালীপাড়ায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

কোটালীপাড়ায় ইউপি সদস্য গ্রেফতার
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রামানন্দ বৈদ্য

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রামানন্দ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর হাজরাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রামানন্দ বৈদ্য উত্তর হাজরাবাড়ী গ্রামের জুগেশ চন্দ্র বৈদ্যের ছেলে। তিনি সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার ঘোষ জানান, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।

তিনি জানান, ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রামানন্দ বৈদ্যকে মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর