মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রামপালে শেখ আহাদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

রামপালে শেখ আহাদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।

এসআরবি-৬ সূত্র জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে নিয়ে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ঝিনাইদহে শিশু হত্যার দায়ে প্রতিবেশী নারীর যাবজ্জীবন কারাদণ্ড

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করেন।

 এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি-৬, সদর কোম্পানির একটি দল মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্তের পর খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর