ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য মরিয়মকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অ্যান্টিভেনম দেওয়ার মাঝে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
মরিয়মের নানি রুপালী বেগম জানান, মায়ের সঙ্গে মরিয়ম নানী বাড়িতে কয়েকদিন আগে এসেছিল। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থতা বোধ করলে মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তাকে চিকিৎসা দেয়। কিন্ত সে মারা যায়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় শেষ মুহূর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি বাইট তারা লক্ষ্য করেন। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসার মাঝ পথে তার মৃত্যু হয় বলে জানান।
প্রতিনিধি/টিবি




