বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টেকনাফে অপহরণের চার দিন পর রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম

শেয়ার করুন:

টেকনাফে অপহরণের চার দিন পর রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে অপহরণের চার দিন পর ছামিউল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার ও আটক করা হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।

এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভোরে নিজ বাসা থেকে টেকনাফের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন ছামিউল্লাহ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অপহরণের অভিযোগ দায়ের করেন।

1000457894

পরে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তরুণকে উদ্ধার এবং চক্রের সদস্য ফয়সালকে আটক করা হয়। আটক ফয়সাল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর