মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু
নিহত সাদিক আহমদ। ছবি: ঢাকা মেইল

মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গরুটিও মারা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিক আহমদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাদিক মোটরসাইকেল নিয়ে বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গরুটিও মারা যায়।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর