সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুইবার দুর্ঘটনার শিকার একই ট্রেন, দ্বিখণ্ডিত মিনিট্রাক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

দুইবার দুর্ঘটনার শিকার একই ট্রেন, দ্বিখণ্ডিত মিনিট্রাক
ট্রেন ও পিকআপের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি। প্রথমে ট্রেনটি চট্টগ্রামের পটিয়া এলাকা অতিক্রম করার সময় একটি মিনিট্রাককে ধাক্কা দেয়। এতে দুই টুকরা হয়ে যায় মিনিট্রাকটি। এর কিছুক্ষণ পর যাত্রা শুরু করলে ফের লাইনচ্যূত হয় ট্রেনটি। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার বিকেল ৪টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি কমল মুন্সির হাট এলাকা অতিক্রম করার সময় একটি মিনি পিকআপ লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দু টুকরো হয়ে দূরে ছিঁটকে পড়ে। চালক ও যাত্রীরা সময়মতো সরে যেতে পারায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান।

এর কিছুক্ষন পর ট্রেনটি ফের যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত লাইন থেকে ক্ষতিগ্রস্ত পিকআপটি সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করলে কিছু দূর যাওয়ার পর সেটির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে চাকাটি মেরামতের কাজ শুরু করে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর