সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মনোহরদী থানা। ছবি: ঢাকা মেইল

নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. রবি মিয়া (৬৫) নিহত হয়েছেন৷ 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত রবি মিয়া উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার ছেলে। এ ঘটনার তার ভাই কলিম উদ্দিন গুরুতর আহত হন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফসলি জমির রাস্তা নিয়ে নিহত রবি মিয়ার সাথে প্রতিবেশী রোকসানার ঝগড়া হয়। পরে দুপুরে রোকসানার চাচা হামিদ মিয়া স্থানীয় কয়েকজনকে নিয়ে রবি মিয়ার বাড়িতে গিয়ে হামলা করে। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রবি মিয়ার মাথায় এবং কলিম উদ্দিনের শরীরে আঘাত করে। 

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অস্ত্রের আঘাতে রবি মিয়ার অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ এখনো বাড়িতে আনা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর