সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজয়নগরে ১৮ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

বিজয়নগরে ১৮ মামলার আসামি ‘বাবুল ডাকাত’ গ্রেফতার
গ্রেফতার ডাকাত সর্দার বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১৮ মামলার আসামি বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবুল মিয়া 'বাবুল ডাকাত' বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল ডাকাতকে গ্রেফতার করে। বাবুল ডাকাতের বিরুদ্ধে আদালতে বিচারাধীন ১৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর