সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল যুবকের মরদেহ, আটক ১

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

শেরপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল যুবকের মরদেহ, আটক ১

শেরপুরের শ্রীবরদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে বাড়ি থেকে বের হওয়া এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে কালু মিয়া (২০) নামের ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়াকে (২১) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাছ ধরার কথা বলে বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন কালু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে নলিয়ারপাড় এলাকার একটি পুকুরে কালুর মরদেহ ভাসছে—এমন খবর পেয়ে স্বজনেরা সেখানে ছুটে যান।

bb935936-01ad-4aaa-b11b-e0c3ab9d58da

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরল আলম। তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালুর মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনাজনিত নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর