সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কর্ণফুলী চ্যানেলে কোস্টগার্ডের অভিযান, ৩০ লাখ টাকার কয়লা জব্দ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

কর্ণফুলী চ্যানেলে কোস্টগার্ডের অভিযান, ৩০ লাখ টাকার কয়লা জব্দ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে ২ টন চোরাই কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ করেছে কোস্টগার্ড। কয়লাগুলোর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৩০ লাখ টাকা। যদিও অভিযানের কথা জানতে পেরে পালিয়েছে চোরাই কারবারিরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, রোববার সন্ধ্যায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা অভিযান চালিয়ে চোরাই কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ করেছে।

তিনি আরও জানান, সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২ টন খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত ২টি সাম্পান বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর