রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদ্যুৎ বিল নিয়ে কথা কাটাকাটি: বিষপানে মা হাসপাতালে, শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎ বিল নিয়ে কথা কাটাকাটি: বিষপানে মা হাসপাতালে, শিশুর মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। ছবি: ঢাকা মেইল

সাতক্ষীরার ধুলিহরে সন্তানসহ এক গৃহবধূর বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ মাস বয়সী শিশু ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়েছে। গৃহবধূ মনোয়ারা খাতুন (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য, মনোয়ারা খাতুন তার স্বামী মো. আলমগীর হোসেনের সঙ্গে সকালে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে কথা কাটাকাটি করেন। পরে আলমগীর বাড়ি থেকে বের হয়ে গেলে মনোয়ারা বাড়িতে থাকা বেগুনগাছের পোকামাকড় দমনের বিষপান করেন এবং তার ১৮ মাস বয়সী ছেলে ইব্রাহিমকেও তা খাওয়ান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিষয়টি জানাজানি হলে দুজনকে ব্রহ্মরাজপুর বাজারের স্থানীয় চিকিৎসক মো. জিয়াউর রহমানের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনোয়ারা খাতুনেরও চিকিৎসা দেওয়া হয়।

পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহিমের মৃত্যু হয়। মনোয়ারা খাতুনের চিকিৎসা চলছে।

মনোয়ারা খাতুনের স্বামী আলমগীর হোসেন বলেন, তার স্ত্রী মানসিক রোগে ভুগছেন। সকালে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে জানতে পারেন, স্ত্রী বিষপান করেছেন এবং শিশুকেও বিষ খাইয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবহিত হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর