ঢাকার আশুলিয়ায় ‘প্রীতি গ্রুপের’ একটি পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবোঝাই লরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ওই পোশাক কারখানার সামনের সড়কে লরিটিতে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লরিটি কারখানা থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিনিধি/এলএ




