সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে নেশার টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে নেশার টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ২০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মাদক সেবনের টাকা জোগাড় করতে শিশুটিকে বিক্রির উদ্দেশে তার বাবা বাসা থেকে নিয়ে বের হয়েছিলেন বলে অভিযোগ। পরে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।

এ ঘটনায় শিশুটির বাবা লোকমান হোসেন সাগরকে আটক করেছে পুলিশ। তিনি সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় বসবাস করেন।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন করে শিশুটির মা সীমা আক্তার অভিযোগ করেন, শনিবার রাতে তার ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য বিক্রি করে দেওয়ার উদ্দেশে বাসা থেকে নিয়ে বের হন লোকমান হোসেন সাগর।

আরও পড়ুন

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেফতার

খবর পেয়ে সদরঘাট থানার মোবাইল টহল ডিউটির বিশেষ দল অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা শিশু ফাতেমা আক্তারকে তার মা সীমা আক্তারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর