সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ভাড়া বাসায় ঢুকে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের মেয়ে। তার স্বামী জুয়েল ওমানে থাকেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকালে এক যুবক ওই বাসায় গিয়ে সানজিদার ভাইয়ের খোঁজ করেন। একপর্যায়ে সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

gazi

সানজিদার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার বলেন, সকালে এক যুবক সানজিদার ভাইয়ের খোঁজ করেন। পরে একপর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

kill

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পূর্বশত্রুতা বা পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর