রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে অস্ত্রসহ আটক ১১

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে অস্ত্রসহ আটক ১১

নড়াইল জেলা আদালতে একটি মারামারির মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের মো. এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেলেন্দার আলী (৫৫), হাসানুর রহমান (৫৪), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪৫)।

আরও পড়ুন

লোহাগড়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মারামারির মামলায় হাজিরা দিতে এসে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একসঙ্গে ১১ জনকে আটকের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর