রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর