রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পদ্মা সেতুতে মিনিট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কা, আহত ৯

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুতে মিনিট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কা, আহত ৯

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মিনিট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দিয়েছে ঢাকা থেকে কুয়াকাটাগামী ডলফিন পরিবহনের একটি বাস। এতে বাস ও মিনিট্রাকের অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডলফিন পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। রাতের বেলায় পদ্মা সেতু পার হওয়ার সময় ৪২ নম্বর পিলারের কাছে সামনে থাকা পিকআপজাতীয় একটি মিনিট্রাককে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

dis

সংঘর্ষে বাস ও মিনিট্রাকের কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

জাজিরায় পদ্মার ভাঙন আতঙ্কে ৪০০ পরিবার

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় বলেন, বাসটি দ্রুতগতিতে মিনিট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিট্রাকের যাত্রীদের মধ্যে অন্তত নয়জন আহত হয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের তথ্য পুলিশের কাছে আসেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর