রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইয়াবা সেবনরত অবস্থায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

ইয়াবা সেবনরত অবস্থায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, কারাদণ্ড 
শামীম হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে ইয়াবা ও গাঁজা সেবন পজিটিভ আসায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আমলী আদালতের বিচারক সভ্য সাচী রায় এই আদেশ দেন।

শামীম হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরব আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, শনিবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শামীম হোসেনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করে। পরে তাকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে নিয়ে ডোপ টেস্ট করা হয়। ডোপ টেস্টের প্রতিবেদনে ইয়াবা ও গাঁজা সেবনের ফলাফল পজিটিভ আসে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত উল্লিখিত সাজা প্রদান করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর