রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম

শেয়ার করুন:

নবীগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ মো. শরিফ মিয়া (২৬) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার হওয়া মো. শরিফ মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়নী গ্রামের মো. আরজু মিয়ার ছেলে।

এসআরবি সূত্র জানায়, শুক্রবার রাত ১০টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি অভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন এলাকা হতে একটি সিএনজিযোগে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ সিলেটের দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে এসআরবির অভিযানিক দলটি দেবপাড়া ইউনিয়নের অন্তর্গত পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। 

চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের সিএনজিকে সংকেত দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে মো. শরিফ মিয়া পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে।

তাৎক্ষণিক তার দেখানো মতে, সিএনজির ভেতরে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা এবং সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর