রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা রোববার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ এএম

শেয়ার করুন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা রোববার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

এর আগে, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে মরদেহ বাসায় নেওয়া হয় বলে জানা গেছে।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শেষবারের মতো তাকে বিদায় জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা জানাজায় অংশ নেবেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওই এলাকায় কাজ করতে গিয়ে পাহাড়ের পাশে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন তিনি। কাছে গিয়ে শিশুটির মাথায় রক্ত দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।’

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর