শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু 
প্রতীকী ছবি।

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশোরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— আতিয়ার (৯) ও আবু বক্কর (৬)। তারা উপজেলার একই গ্রামের আতিকুল ইসলামের ছেলে-মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে দুই ভাই-বোন খেলছিল। এসময় হঠাৎ সবার অগোচরে পাশের একটি পুকুরে নেমে যায়। পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের সন্ধান পুকুরের পানিতে নেমে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো সাড়া না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতদের বাবা আতিকুল ইসলাম বলেন, আমার দুইটা সন্তান একসাথে হারাইলাম। ওরা খেলতে গিয়েছিল, আমরা বুঝতেই পারি নাই, কখন পুকুরে নামছে। আমি এখন কীভাবে বাঁচবো।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর