লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্যে করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।
এ্যানি বলেন, ‘এ মুহূর্তে গণতন্ত্রের ভাষা হতে পারে না লংমার্চ। বিরোধী দল সরকার দল মিলে নতুন করে আধুনিক বাংলাদেশ গড়ার কথা ছিল। এখন বিরোধী দল আমাদের সমালোচনা করে। গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংগঠিত রেখে নতুন বাংলাদেশ গড়তে হবে।
বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, সাধারণ মানুষ এ লংমার্চের সঙ্গে নাই। শুধু দলীয় নেতাকর্মীদের নিয়ে লংমার্চ, লংমার্চ বললে হবে না। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লাগে। দেশের মানুষের মাঝে এমন কোনো নাভিশ্বাস ওঠেনি, যে এখন লংমার্চ- লংমার্চ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সমালোচনা করে এ্যানি চৌধুরী বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন কথাবার্তা, যেটা সমাজে যায় না। নৈতিকতার বিপর্যয়, নৈতিক অবক্ষয় যাদের ভেতরে আছে। যে লিডারশিপের মধ্যে এ ধরণের মন্তব্য, কথাবার্তা থাকে তাদেরকে সঙ্গে না নিয়ে প্রকৃত গণতন্ত্রের স্বার্থে পার্লামেন্ট আলোচনা করুন। এর বাইরে লং-মর্চ, রোড মার্চ না করে সমালোচনা করবেন। সেটা সেমিনার হতে পারে। সভা-সমাবেশ হতে পারে। সেদিকে যাবেন। গণতন্ত্রকে হুমকি ও বৃদ্ধ আঙুল দেখিয়ে এদিকে যাওয়া ঠিক নয়।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের এ নেতা আরও বলেন, লংমার্চ দিয়ে বিরোধী দল সড়ক পথে মানুষের ভোগান্তির বাড়াচ্ছে। লংমার্চে যেসব গাড়ি ব্যবহার করা হয়েছে, সেসব হচ্ছে পলাতক ফ্যাসিবাদের।
প্রতিনিধি/এএইচ



