শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ, আটক ১

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশু ধর্ষণ, আটক ১

রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ইমারত আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান। এর আগে শুক্রবার সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা সিগারেট কোম্পানির পাশের এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিশুর মা জানান, পাশের বাড়ি থেকে বাসায় ফেরার পথে তার মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে নিয়ে যায় ইমারত আলী। পরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর বাঁশঝাড় থেকে তাদের বের হতে দেখে গ্রামের একজন। তিনি তার মেয়ের কিছু একটা হয়েছে বলে জানান। এরপর তিনি তার মেয়ের কাছে জানতে চাইলে, মেয়ে কান্না করতে করতে ঘটনাটি খুলে বলে। এ কথা জানাজানির সঙ্গে সঙ্গে এলাকাবাসী ইমারত আলীকে আটক করে। পরে পুলিশের কাছে তুলে দেয়।

এদিকে, ঘটনার পরপরই শিশুকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, বিষয়টি জানার পরপরই অভিযুক্তকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর