শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাপ্পিকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন বাপ্পি তুগুরিয়া গ্রামের তোফায়েল হোসেনের ছেলে।

নাঙ্গলকোট থানা ওসি শাহিনূর ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাপ্পি সরকার ও আইনশৃঙ্খলা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর