শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পর্যটকবাহী গাড়িতে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

পর্যটকবাহী গাড়িতে মিলল ৪০ হাজার ইয়াবা, গ্রেফতার ১

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি গাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলিফ প্রকাশ আকাশ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার পেঁচারদ্বীপ-হিমছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।

গ্রেফতার আলিফ প্রকাশ আকাশ কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড়ছড়া এলাকার বাসিন্দা। তাঁ বাবা জাবেদ হোসেন এবং মায়ের নাম হোসনে আরা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, হিমছড়ি বন বিভাগের পশ্চিম পাশে সড়কের ওপর একটি পর্যটকবাহী চান্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থাকা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাগুলো চারটি বড় প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে পাঁচটি করে বান্ডেল এবং প্রতিটি বান্ডেলে ১০টি নীল রঙের জিপারলক পলি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ২০০ পিস করে ইয়াবা। প্যাকেটসহ ইয়াবার মোট ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এ সময় একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমেন মণ্ডল জানান, এ ঘটনায় কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর