শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

জেলা প্রতিনিধি,  গাজীপুর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে মিনি কভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হেলপারকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হন। পরে দুর্ঘটনা কবলিত পিক আপ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। হেলপার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর