শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর ইউনিয়নের বাঙ্গীর মোড় জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল খান, এসআই সাব্বির হোসাইন ও এসআই আকরামের নেতৃত্বে পুলিশের একটি দল বাঙ্গীর মোড় জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর