শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ১৪০ লিটার চোলাইমদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ১৪০ লিটার চোলাইমদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকার ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার শফিক (১৮), নাজমুল হোসেন (১৮) এবং মধুয়ার এলাকার রাব্বি (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর