শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম

শেয়ার করুন:

নাটোরে স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী রওশন আরাকে (৪২) কুপিয়ে জখম করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী নুরুল ইসলাম (৫৫)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে ঘটে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার সকালে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় নুরুল ইসলামের। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলের বউকে কোপাতে গেলে তার স্ত্রী রওশন আরা বাধা দেন। এসময় রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে নুরুল ইসলাম। পরে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। 

এদিকে আহত রওশন আরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত নারীর ভাই জরিফ উদ্দিন বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর