শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেয়াদোত্তীর্ণ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

মেয়াদোত্তীর্ণ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনক্রমে ৮ বছরের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কমিটি বিলুপ্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো : এনামুল হকসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে, ২০১৮ সালের ১২ জুলাই জুনায়েদ আহমেদ সবুজকে সভাপতি ও সিরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর