রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সাজেক থেকে তাদের আটক করে। আটকদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২ জন এবং পটুয়াখালী জেলার ১ জন রয়েছেন।
তিনি আরও বলেন, আটকরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় জিপ গাড়িতে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে আসছিল। পরে স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করে তারা।
আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এলএ




