শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খালিয়াজুরীতে স্কুলের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

খালিয়াজুরীতে স্কুলের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীরের মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শাহ আলমগীর উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ ফের মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।

আহতদের মধ্যে শাহ আলমগীরসহ চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

পরে শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীরের মৃত্যু হয়। 

স্থানীয়দের অভিযোগ, এক পক্ষে ছিলেন চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অন্য পক্ষে ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, ‘দুই পক্ষের অভিযোগে দুটি মামলা হয়েছে। নিহতের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর