শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কার্গোতে মিয়ানমার যাচ্ছিল ৬৩ টন সিমেন্ট, কোস্টগার্ডের হাতে ধরা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

কার্গোতে মিয়ানমার যাচ্ছিল ৬৩ টন সিমেন্ট, কোস্টগার্ডের হাতে ধরা
সিমেন্টবোঝাই কার্গো। ছবি: ঢাকা মেইল

কার্গোতে করে মিয়ানমার পাচার হচ্ছিল ১ হাজার ২৬০ বস্তার ৬৩ টন সিমেন্ট। আগাম খবর পেয়ে পৃথক দুইটি অভিযানে জব্দ করা হয় পাচার হতে যাওয়া সিমেন্টগুলো। নগরীর পতেঙ্গা বর্হিনোঙ্গরে ও বাঁশখালী উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশে ৬৩ টন সিমেন্টবোঝাই দুটি কার্গো বোট জব্দ করা হয়। 

শুক্রবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ভোর ৩টায় বাঁশখালী থানার বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকার ৫১০ বস্তা (সাড়ে ২৫ টন) সিমেন্ট পাওয়া যায়।

এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদে বিশেষ অভিযান চালায়।

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা (সাড়ে ৩৭ হাজার টন) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। 

অপরদিকে ১৮ সেপ্টেম্বর জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সাব্বির আলম সুজন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর