শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে নদীতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে নদীতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরে পানিতে ডুবে হাসনা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসনা জেলার মধুখালি উপজেলার নলেপাড়া মহল্লার রাজ্জাক বিশ্বাসের ছেলে কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের ৪ বছরের একমাত্র শিশু কন্যা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নলেপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসনা নলেপাড়া মহল্লার রাজ্জাক বিশ্বাসের ছেলে কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের ৪ বছরের একমাত্র শিশু কন্যা। সে অসাবধানতাবশত চন্দনা নদীর পানিতে পড়ে ডুবে যায়। তার মৃত্যু মেনে নেওয়ার মত নয়।

পারিবারিক সূত্রে জানা গেছ, সকালে বাড়ির আশপাশে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি চন্দনা নদীর পাশে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে ডুবে যায় হাসনা।

শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে কুয়েত প্রবাসী পাপ্পা বিশ্বাসের একমাত্র কন্যা হাসনাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো নলেপাড়া মহল্লায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর