শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিখোঁজের এক দিন পর কিশোরের মরদেহ মিলল করতোয়ায়

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের এক দিন পর কিশোরের মরদেহ মিলল করতোয়ায়
মৃত তাসরিফুল ইসলাম তিতুমির। ছবি: ঢাকা মেইল

দিনাজপুরের নবাবগঞ্জের করতোয়া নদী থেকে নিখোঁজের এক দিন পর তাসরিফুল ইসলাম তিতুমির (১১) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার কাঁচদহ এলাকায় করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তিতুমির ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তাসরিফুল ইসলাম (১১) নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধান চালিয়ে আসছিলেন। এরই মধ্যে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাঁচদহ এলাকায় করতোয়া নদীতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর