শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘অসুস্থতার কষ্ট সইতে না পেরে’ বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

‘অসুস্থতার কষ্ট সইতে না পেরে’ বৃদ্ধের আত্মহত্যা
কোটালীপাড়া থানা। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইছাহাক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইছাহাক ফকির ওই গ্রামের মৃত আইজ উদ্দিন ফকিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের কোনো একসময় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ইছাহাক ফকির। ভোর ৪টার দিকে তার ছোট ছেলে মহসীন কবির ঘুম থেকে উঠে বাবার খোঁজ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে মহসীন কবির জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মাথাব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা নেওয়ার পরও অসুস্থতা থেকে স্বস্তি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।

কোটালীপাড়া থানার এএসআই সোবাহান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর