শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় বিজিবি ১০ ব্যাটালিয়ন ফেনীর ফুলগাজী উপজেলার সোনাপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট, ব্লেড, চকলেট, ললিপপ এবং বাজি আটক করে।

বৃহস্পতিবার( ১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের টহল দল এসব ভারতীয় মালামাল আটক করে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিজি ১০ এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা কবরস্থান নামক স্থান হতে বিজিবি টহল দল এসব ভারতীয় মালামাল আটক করে। 

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস-এ জমা করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর