শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জামায়াত জোটের লংমার্চ আ.লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে: রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

জামায়াত জোটের লংমার্চ আ.লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে: রাশেদ খাঁন
রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ঢাকা মেইল

‘১১ দলীয় জামায়াত জোটের লংমার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এই লংমার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেওয়া হলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জুলাই আন্দোলনের সময় শহীদ আবু সাঈদ জীবন দিয়ে দেখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। অথচ জুলাইয়ে গণহত্যাকারী সেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে জামায়াত সেই শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গেই বেঈমানি করেছে। এসময় তিনি সাধারণ ক্ষমা করে দেওয়ার বক্তব্য প্রত্যাহারের জন্য জামায়াতের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের কথা বলে আওয়ামী লীগ নেতাদের গাড়ি ব্যবহার করে জামায়াত-এনসিপি লংমার্চ করে উল্টো জনদুর্ভোগ তৈরি করছে। এই সময়ে গাড়িবহর নিয়ে নয়, হেঁটেই তাদের লংমার্চ করা উচিত ছিল।

রাশেদ খাঁন বলেন, একদিকে জুলাই সনদে স্বাক্ষর কথা বলছেন, অন্যদিকে এখন সেই সনদ নিজেরাই মানছেন না। জামায়াতের ‘হঠকারী কার্যক্রমের’ কারণে সরকারের পক্ষে ফ্যাসিবাদ নির্মূলের কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে। কেননা, তারা ভেতরে ভেতরে ফ্যাসিবাদকেই পুনর্বাসন করার অশুভ পরিকল্পনা করছে।

তিনি দাবি করে বলেন, দেশে আবারও আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এর দায় জামায়াত ও এনসিপিকে নিতে হবে।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন। তার দুর্নীতির পরিমাণ কতটুকু, সে বিষয়ে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে পার না পায়- সেদিকে লক্ষ রাখার কথাও বলেন তিনি।

এসময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এক দিনের সফরে রংপুরে এসে রাশেদ খাঁন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন। এরপর তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। একই সাথে বিকেলে জেলা বিএনপির নেতাদের মঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর