শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল রফিক মাঝির

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল রফিক মাঝির

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে। নিহত রফিক মাঝি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জয়নাল মাঝি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজের গরু চরাতে এবং সোনারচর সমুদ্রসৈকতে ভেসে আসা প্লাস্টিকজাত দ্রব্য সংগ্রহ করতে সেখানে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা পান করছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রফিক মাঝি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মুকসুদপুরে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, সাগর থেকে ভেসে আসা বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য সোনারচরের সৈকতে পড়ে থাকত। সেগুলো সংগ্রহ করে বিক্রি করতেন রফিক মাঝি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনারচরের বনে নিজের গরু চরাতেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, রফিক মাঝি দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ও চরআন্ডা এলাকায় মাঝি হিসেবে নৌকা চালানোর কাজও করতেন। জীবিকার প্রয়োজনে নৌকা নিয়ে সোনারচরসহ আশপাশের এলাকায় চলাচল করতেন তিনি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পুলিশ ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর