শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চিকিৎসাসেবার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

চিকিৎসাসেবার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহম্মেদ জেবাল (বাপ্পী)।

জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন হাসপাতালের সদ্য যোগ দেওয়া আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহম্মেদ জেবাল (বাপ্পী)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ডা. আশিক আহম্মেদ জেবাল বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল সম্পর্কে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছেন। এ ধরনের অপতথ্য হাসপাতালের সেবার মান উন্নয়ন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি চিকিৎসক ও রোগীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি করছে।

আরও পড়ুন

রংপুর মেডিকেলে সিন্ডিকেট বন্ধে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে: রাশেদ খান

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই এ ধরনের অপতথ্য প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসক ও জনগণের মধ্যে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম কাদিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি তানভিরুল ইসলাম রিগান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল আলিম, আলমগীর চৌধুরী, মোমেন মুনি, খ. ম. আব্দুর রহমান রনি, মাশরেকুল আলম, রবিউল ইসলাম রুবেল, রাশেদুজ্জামান রাশেদ, শহিদুল ইসলাম সবুজ, সুজন কুমার মণ্ডল, সালেহুর রহমান সজীব ও আরাফাত হোসেন মুনসহ জেলায় কর্মরত অন্যান্য সাংবাদিক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর