শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক, মাছসহ নৌকা জব্দ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম

শেয়ার করুন:

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক, মাছসহ নৌকা জব্দ
৫ জেলে আটক।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন অভয়ারণ্যের নিষিদ্ধ আদানি-গুরগুরিয়া খালে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আড়াই মণ মাছ, মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আব্দুস সালাম (৩৫), কদমআলী (৪০), জহুরুল হক সরদার (৪৫), আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।

মিল্টন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের একটি দল নিষিদ্ধ আদানি-গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় মাছ ধরারত অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ, জাল ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর