চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কদমতলী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২৪ বছর বয়সী এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কদমতলী মোড়ে একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত যুবকের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধি/ এজে




