বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুলোনিয়ায় কলিকে হত্যার আগে গণধর্ষণ, ঘরে লাশ রেখে খুঁজেন খুনিও

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

কুলোনিয়ায় কলিকে হত্যার আগে গণধর্ষণ, ঘরে লাশ রেখে খুঁজেন খুনিও
পাবনার স্কুলশিক্ষার্থী কলি হত্যাকাণ্ড আটককৃতরা

পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় নৃশংসভাবে স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি (১০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় মোস্তফা প্রামানিক (৫৫) ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে আটক করা হয়েছে।

তাদের ভাষ্য, হত্যার আগে গণধর্ষণের শিকার হয় কলি। এমনকি, লাশ ঘরে ফেলে রেখে কলির নিখোঁজে পরিবারের সঙ্গে খুনিও খোঁজাখুঁজি করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে মোস্তফা প্রামানিককে (৫৫) ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

আবু আশ্রাফ বলেন, ‘মোস্তফা আগে থেকেই চরিত্রহীন এবং বিকৃত চরিত্রের মানুষ, তার দোকানে আসা বিভিন্ন নারীদের তিনি ভিন্নভাবে ছবি তুলে রাখেন। কলিও তার দোকানে কেনাকাটা করতে গেলে তার একাধিক ছবিও সে তুলে ফোনে রেখেছিল। ঘটনার দিন তাকে ঘরে নিয়ে প্রথমে গণধর্ষণ করেন মোস্তফা এবং ইয়াছিন। পরে তাকে দুইজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ঘরেই ফেলে রাখে।’

তিনি বলেন, ‘কলি নিখোঁজের পর মানববন্ধন ও খোঁজাখুঁজির কারণে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা লাশটি বাহিরে ফেলে দিতে যান। কিন্তু তাদের কুকুর তারা করলে পাশের ঝোড়েই ফেলে দেন। পরবর্তীতে তারা লাশ রাখার রুমটি স্যাভলন দিয়ে পরিষ্কার করে। ঘটনার দিন অনেক স্থানের মতো তাদের ঘরও তল্লাশি করে ডিবি পুলিশ এবং এক পর্যায়ে স্যাভলনের গন্ধ এবং মোস্তফার আচরণে সন্দেহ হলে তাকে ও ইয়াছিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।’

অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, নিখোঁজের ৭ দিন পর ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়ায় কামরুন্নাহার কলির বাসার পাশের একটি ডোবা থেকে তার টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর