২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে নরসিংদী জেলার দুইটি কেন্দ্রের ১১ জন শিক্ষককে শাস্তি দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
শাস্তির আওতায় আসা মনোহরদী-২ কেন্দ্র কোড-১৪২ এর শিক্ষকরা হলো- মনতলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ এবং কেন্দ্রসচিব মো. বাকিউল ইসলাম,পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য এবং মনতলা ফাজিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ, সিনিয়র মৌলভী মো. মফিজ উদ্দিন, লাখপুর কাছিমুল উলুম কামিল মাদরাসার শিক্ষক এবং কক্ষ প্রত্যবেক্ষক হাবিবা মন্টি, হরিনারায়ণ জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক মো. বিল্লাল হোসেন, সর্বলক্ষণা আলিম মাদরাসার সহকারি শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক মোসাম্মৎ সুরাইয়া বেগম।
নরসিংদী সদর উপজেলার নরসিংদী-২ (বাবুরহাট) কেন্দ্র কোড- ১৩৬ এর আওতায় শাস্তি প্রাপ্ত শিক্ষকগণ হলো-কেন্দ্রসচীব এবং পৌলানপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. মজিবুর রহমান, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্য ও পৌলানপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. সুলতান মাহমুদ, গদাইচর আলিম মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক লুৎফর রহমান সাজন, দীঘিরপর দাখিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক জালাল উদ্দিন,পৌলানপুর ফাযিল মাদরাসার শিক্ষক ও কক্ষ প্রত্যবেক্ষক কামাল হোসাইন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ফারুক আহাম্মদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সংযুক্ত তালিকার কেন্দ্র সমূহ হতে উত্তরপত্রের OMR এর Top Portion অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে প্রেরণ করা হয়। যা উত্তর পত্রের গোপনীয়তা লঙ্ঘন এবং পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপকমিটির সদস্যবৃন্দ ও সর্বোপরি কেন্দ্রসচীবগণ যথাযথ দায়িত্ব পালন না করার কারণে এমনটি ঘটেছে বিধায় মাদরাসা শিক্ষা বোর্ডের ১২১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তালিকায় উল্লেখিত ১৪০ জন শিক্ষককে ২০২৭ সাল কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব হতে অব্যহতি প্রদান করা হলো।
এছাড়াও চিঠিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




