বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
গাঁজাসহ গ্রেফতার দুইজন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে এসআরবি-৯। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন হাইওয়ে রোডের চাকলাপুঞ্জি চা বাগানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) এবং একই গ্রামের মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)।

এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাকলাপুঞ্জি চা বাগানের সামনে কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।

খবর পেয়ে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা গাঁজাসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর