বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ডেঙ্গু উপসর্গে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ডেঙ্গু উপসর্গে শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ডেঙ্গুর উপসর্গ নিয়ে নাদিম মাসুদ(৪২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকার গ্রীনল্যান্ড হাসপাতালে মারা যান তিনি।

নাদিম মাসুদ উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামের কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমান খসরুর ছেলে। 

স্থানীয় আব্দুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নাদিম মাসুদের ভগিনীপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল জানান, আমার শালা নাদিম মাসুদ বেশ কিছুদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।প্রথমে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসায় হাসপাতাল থেকে বাসায় চলে যায় নাদিম। দুই দিনপর মঙ্গলবার দুপুরে পর আবারও পরীক্ষা করানো হলে প্লাটিলেট কাউন্ট ৪৮ হাজার আসে এবং ব্লাড প্রেসার কমে যায়। পরে চিকিৎসক দূত উন্নত চিকিৎসার পরামর্শ দেন। ঐ রাতেই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত ঢাকার গ্রীনল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ৮টায় নাদিম মারা যায়। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর