বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার সাবেক এপিএসের শ্যালকের ‘স্বর্ণা টাওয়ারে’ দুদকের তালা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার সাবেক এপিএসের শ্যালকের ‘স্বর্ণা টাওয়ারে’ দুদকের তালা
গোপালগঞ্জের ‘স্বর্ণা টাওয়ার’। ছবি: ঢাকা মেইল

আদালতের নির্দেশে গোপালগঞ্জে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর শ্যালক শেখ মো. ইকরাম হালিমের ১০ তলা ভবন ‘স্বর্ণা টাওয়ার’ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গোবরা নিলের মাঠ এলাকায় ভবনটিতে অভিযান চালিয়ে মালামালের তালিকা তৈরি করে দুদক। পরে আদালতের নির্দেশ অনুযায়ী ভবনটি ক্রোক করে এর ব্যবস্থাপনার জন্য দুজন রিসিভার নিয়োগ দেওয়া হয়।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও গোপালগঞ্জ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার ও উপ-সহকারী পরিচালক আফছার উদ্দিনকে ভবনটির রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদক সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ একটি দুর্নীতি মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৬ জুন ও ২৪ আগস্ট সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত।

দুদক গোপালগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও নবনিযুক্ত রিসিভার আফছার উদ্দিন জানান, আদালতের নির্দেশে শেখ মো. ইকরাম হালিমের ১০ তলা ভবনটি আনুষ্ঠানিকভাবে ক্রোক করে দখলে নেওয়া হয়েছে। ভবনটিতে ৩০টি আবাসিক ইউনিট, লিফট, সিসিটিভি ক্যামেরা, রাউটারসহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে।

তিনি জানান, এখন থেকে ভবনটির সার্বিক দেখভাল, রক্ষণাবেক্ষণ, রাজস্ব আদায় ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব রিসিভাররা পালন করবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর