বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় আবারও ক্লাস চলাকালে ১০ শিক্ষার্থী অসুস্থ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় আবারও ক্লাস চলাকালে ১০ শিক্ষার্থী অসুস্থ
হাতিয়া হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

আবারও নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে অজ্ঞান হওয়ার ঘটনা। অসুস্থ ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

এই সময় বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী ম্যানেজিং কমিটির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছিল। সভা শেষ হওয়ার একটু আগে শ্রেণিকক্ষে থাকা ও বিদ্যালয়ের বিভিন্ন অংশে ঘোরাফেরা করা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিস দাস জানান, ১০ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিভাবকের মধ্যে মাহেরুল ইসলাম নামে একজন জানান, আজকে তৃতীয় দিনের মতো ঘটনা এটি। এর আগে আরো দুই দিন একইভাবে বিদ্যালয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। আজকে এ বিষয়ে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা চলছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রতিবারের ন্যায় আজকেও ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এর কারণ বলা যাচ্ছে না। 

এর আগে গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর