বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে দুই ভাই মারা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অন্যন্য দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পাশে ঘাস কাটতে গিয়ে পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর