বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ক্লাসে ২৫ শিক্ষার্থী অসুস্থ, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ক্লাসে ২৫ শিক্ষার্থী অসুস্থ, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতালে দুই চিকিৎসাধীন দুই শিক্ষার্থী। ছবি: ঢাকা মেইল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্লাস চলার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২৫ জন শিক্ষার্থী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা বোধ করতে শুরু করে। মুহূর্তে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দিলে একে একে ২৫ জন শিক্ষার্থী ঢলে পড়ে। এতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তীব্র গরম অথবা সাইকোলজিক্যাল (গণ-মনস্তাত্ত্বিক) কোনো কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। বর্তমানে অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর